পালংখালী সীমান্তে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী নদীপথ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ৪০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়। পরে ভোর ৫টা ১০ মিনিটে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন।
পরে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে রাখা ৩৫ কার্টনে মোট ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এসব বহন করছিলেন।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
উদ্ধার হওয়া ইয়াবা ও আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=