কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি-=========
‘মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার। শনিবার সকালে উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয়ে মোটিভেশন করা হয়। ওই বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী যারা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন তারা বক্তব্য রাখেন। সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ সেমিনারের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সুশান্ত কুমার, সোহান সিদ্দিকী, ড. হাসান নাসরুল্লাহ আনাস, সুলতানাউল আরেফিনসহ সরকারি বিভিন্ন দপ্তর কর্মরত ও বিসিএস ক্যাডাররা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তুলতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন এবং সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছে।
সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন