কুমিল্লা: দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===================== কুমিল্লার দেবীদ্বারের সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারমান‍্যান মো. আবু তাহের সরকারসহ ৩ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতিকে গ্রেফতার পূর্বক রবিবার (২ আগস্ট) দুপুরে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকালে অভিযান চালিয়ে উপজেলার পদ্মকোট, লক্ষিপুর ও দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত আ.লীগ নেতারা হলেন, উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের মৃত হাজী ইদ্রিস মিয়া সরকারের ছেলে মো. আবু তাহের সরকার(৫৮), তিনি সুবিল ইউনিঁয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান। পদ্মকোট গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম(৩৬), তিনি ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহীন সরকার(৪৫), তিনি ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) সকাল অনুমান সকাল পৌনে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের সিএনবি এলাকার গ্যাস ফিল্ডের কাছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ৩৫/৪০ জন সক্রিয় সদস্য শোক র‍্যালী ও সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে।

ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ভিডিও দেখে গ্রেফতার অভিযানে ৩ আ.লীগ নেতাকে গ্রেফতার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে গ্রেফতার পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি’র পুলিশ থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন