কু‌মিল্লা প্রেসক্লা‌বের সভাপ‌তি ফারুক,সাধারণ সম্পাদক জিতু‌

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতি‌বেদক,কু‌মিল্লা ।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচনে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্প‌তিবার দুপুর ২টা থেকে ৫টা নাগাদ ভোট গ্রহণ চ‌লে উৎসবমুখর পরিবেশের মধ্য দি‌য়ে।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ষ্টাফ রির্পোটার সাদিক হোসেন মামুন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু। সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি শাহ আলম শফি, দপ্তর সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে সাপ্তা‌হিক সমতট কাগ‌জের সম্পাদক জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির প্রতিনিধি আসিফ হোসাইন মান্না, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি দিলীপ মজুমদার নির্বা‌চিত হ‌য়ে‌ছে।

নির্বাচনে নির্বাহী সদস্য ৫‌টি পদে দৈনিক ভোরের পাতার প্রতিনিধি এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউ এজের প্রতিনিধি ইয়াসমনি রীমা, এখন টেলিভিশনের প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

১৭টি পদের জন্য মোট ৩৩ প্রার্থী ছিলেন।এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট দেন ভোটাররা। এদি‌কে সভাপ‌তি প‌দে পরপর দুবার নির্বা‌চিত হ‌য়ে‌ছেন কাজী এনামুল হক ফারুক।
পরে রাতে গণনার পর ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু। সংবাদ প্রকাশঃ ৩১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন