বরুড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা = কুমিল্লার বরুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই সোমবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনের বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে সভায় বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম।
বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন খোকন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, সহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম বলেন
মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং
মাদকের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন, যারা মাদকাসক্ত ব্যক্তিদের ছাড়িয়ে আনার লক্ষ্যে তদবির করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে । তিনি আরও বলেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) জানিয়েছেন সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলমান উন্নয়ন কাজের শতভাগ বুঁজে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছেন।
এদিন অনুষ্ঠান শেষে বৃক্ষ মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং গাছের চারা বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=