সিসিএন বিশ্ববিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অব কুমিল্লার ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার, প্যাড বিতরণ ও বৃক্ষরোপণ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ====================
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার, স্যানিটারি প্যাড বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ইনার হুইল ক্লাব অব কুমিল্লার আয়োজনে বুধবার (২২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট তাসলিমা বেগম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো: জামাল নাছের। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫ এর পাস্ট চেয়ারম্যান এবং ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস।
সেমিনারে মূল বক্তা হিসেবে ব্রেস্ট ক্যান্সারের কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিকার ও করণীয়সহ বাংলাদেশ ও বিশ্বের সার্বিক প্রেক্ষাপট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কুমিল্লা অঞ্চলের প্রথম নারী ব্রেস্ট সার্জন ডা. কাজী ইসরাত জাহান। উপস্থাপন শেষে তিনি অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, পাস্ট প্রেসিডেন্ট শাহীন আক্তার, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান নুসরাত হাশমি মিথিলাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যবহারের জন্য ১,০০০ (এক হাজার) স্যানিটারি প্যাড হস্তান্তর করা হয়। পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় আঙিনায় তিনটি নারকেল গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ২৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=