সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =====================কক্সবাজারের সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন