কুমিল্লাঃ দেবীদ্বারে এক ইউপি চেয়ারম্যানের পুনরায় দায়িত্ব গ্রহনকে কেন্দ্র করে ইউপি কার্যালয়ে হামলা: ইউপি সচিবকে পিটিয়ে আহত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
কুমিল্লা দেবীদ্বারের এক ইউপি সচিবকে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। এ সময় চেয়ার, টেবিল, আসবাবপত্র আছড়ে ও তছনছ করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ জুলাই) অনুমান সকাল ১০ টায় উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে কার্যালয়ে।

উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে বিভাগীয় কমিশনারের নির্দেশে পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আবু হানিফ রানাকে বেধরক মারধর ও হেনস্থার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইউপি সচিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা আরো জানান, জুলাই অভ‍্যূত্থানের পর ৫ আগস্ট ফতেহাবাদ ইউপি চেয়ারমান‍্যান ও আ.লীগ ইউনিয়ন সেক্রেটারি কামরুজ্জামান মাসুদ দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ছাড়ার ঘোষণা দেন। এবং একই সময়ে রুবেল হত‍্যাসহ একাধিক মামলার আসামী হয়ে তিনি দির্ঘদিন পলাতক থাকেন। এসময় তিনি শারেরীক অসুস্থ‍্যতা দেখিয়ে ৩ মাসের ছুটি নিয়ে ইউপি সদস্য মো. সালাউদ্দিন রুহুল (রুহুল আমিন) কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন।

পরে হত‍্যা মামলায় হাই কোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে এসে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় একমাস পূর্বে হাইকোর্ট থেকে আবারো জামিনে আসেন। পরে বিভাগীয় কমিশনারের বরাবরে আবেদন করে চেয়ারম‍্যান পদ ফিরে পান। আজ সোমবার দায়িত্ব বুঝে নেয়ার কথা ছিল।

বর্তমানে দায়িত্বরত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারমান‍্যান মো. সালাহউদ্দিন রুহুল (রুহুল আমিন) জানান, গতকাল (১৯ জুলাই) দেবীদ্বার ইউএনও অফিস থেকে ফোন আসে, বিভাগীয় কমিশনারের নির্দেশে ফতেহাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারমান‍্যান কামরুজ্জান মাসুদকে তার হস্তান্তরকৃত চেয়ারমান‍্যান পদ পুনর্বহালের। তাই প্রশাসনের নির্দেশে আমি দায়িত্ব বুঝিয়ে দিতে গত রাত সমস্ত কাগজ পত্র ওকে করে রাখি। আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা ছিল। ওই সংবাদে বিএনপি, জামাত, এনসিপির কয়েকশত বিক্ষুব্ধ জনতা একজন খুণী চেয়ারমান‍্যানকে কোন ভাবেই চেয়ারম‍্যানের দায়িত্ব দেয়া হবেনাসহ নানা শ্লোগান দিয়ে ইউপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় একদল লোক হঠাৎ ইউপি সচিবের কার্যালয়ে ঢুকে সচিব কেন খুণী কারুজ্জান মাসুদের বাড়িতে আজ সকাল ৮টায় গিয়েছিল ? তা জানতে চেয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। একপর্যায়ে সচিবকে চেয়ার দিয়ে পিটিয়ে কিল, ঘুষি মেরে মারধর করে পরনের শার্ট ছিরে আহত করে।

এ ব‍্যাপারে ঘটনাস্থলে থাকা যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা যুগ্ম সম্পাদক মো. রাসেল হোসেন বেগ জানান, জুলাই আন্দোলনের খুণী আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ রাজনৈতিক প্রভাবে চেয়ারমযানের দায়িত্ব ফিরে পান, যা কোনভাবেই জুলাই যোদ্ধারা মানতে রাজি নন। ইউপি সচিব কেন খুণী চেয়ারম‍্যানের বাড়িতে গেল, তার জন‍্য তাকে মারধর করে। আমি না থাকলে বড়ধরনের ঘটনা ঘটতো।

এ ব‍্যাপারে ইউপি সচিব আবু হানিফ রানা ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ইউপি সচিবের উপর হামলার অভিযোগে- কয়েকজন হামলাকারীর নাম উল্লেখ করে থানায় একটি এজহার দিয়েছি, সাথে ঘটনার সময় তোলা ভিডিও ফুটেজ ও ছবিসহ থানায় দেয়া আছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও এসপি মহোদয়কে লিখিত ভাবে জানিয়েছি। আর কামরুজ্জামান মাসুদ ছুটিতে থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার দায়িত্ব বুঝিয়ে দেয়ার বিষয়টি প্রক্রিয়াধিন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ইউপি সচিবের উপর হামলার ঘটনায় দায়ের করা এজাহার প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, মাসুদ চেয়ারম‍্যান দায়িত্ব গ্রহনের বিষয়টি জেনেই আমরা নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি জোরদার করে রেখেছিলাম। ইউপি সচিবের উপর হামলার ঘটনার সময় পুলিশ একটু দুরে অবস্থান করছিল। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সচিবকে উদ্ধার করে নিয়ে আসি। আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ রানাকে মারধরের ভিডিও থেকে স্ক্রিন শট দেয়া সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন