বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা: মবিনুল আহবায়ক রশিদ সদস‍্য সচিব

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে চান্দিনা “বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্রে” এক কর্মী সভায় এডভোকেট মো. মবিনুল হককে আহ্বায়ক ও আব্দুর রশিদ মাস্টারকে সদস‍্য সচিব করে ২৯ সদস‍্যের ওই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মো. কমুরুদ্দিনের সভাপতিত্বে এবং আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টির কেন্দ্রীয় আহবায়ক মো. বিল্লাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস‍্য সচিব এডভোকেট মো. মমিনুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস‍্য ও কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, কুমিল্লা কবি পরিষদ দেবীদ্বার শাখার আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন মিছির মাস্টার, বাংলাদেশ যুবইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার প্রমূখ।

কমিটির অন‍্যান‍্য সদস‍্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, যুগ্মসদস‍্য সচিব মো. নাজির আহমেদ, সদস‍্য- মো. রাকিবুল ইসলাম, আবুল খায়ের, মো. জহিরুল ইসলাম, আয়শা বেগম, হাসিবুল ইসলাম, খালেদা বেগম, জয়নাল আবেদীন, পারুল বেগম, কমরুদ্দিন, জহিরুল ইসলাম, রুবী আক্তার, আলতাফ হোসেনসহ ২৯ জন।

কমিটি ঘোষনার পর আমেরিকার সাথে গোপন চুক্তি বাতিল, মব সন্ত্রাস, লুটপাট বন্ধ, তেল-গ‍্যাস- বিদ‍্যুতের মূল‍্য বৃদ্ধি এবং ঘূষ- দূর্নীতি, খুণ, ধর্ষণ, বলৎকারের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল চান্দিনা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
ছবির ক‍্যাপশনঃ বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, মঞ্চে অতিথি ও মানববন্ধন, বিক্ষোভ মিছিলের ছবি। সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন