কুমিল্লাঃ দেবীদ্বারের সাবেক পৌর কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বিমান বন্দরে আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ সংবাদদাতা জানান ============
বাড়ি ফেরা হলোনা বাছিরের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী হয়ে দির্ঘদিন প্রবাসে পলাতক থেকে বাড়ির উদ্দেশ্যে বিমান বন্দরে নেমেই আটক হলেন তিনি।
রোববার সকালে আরব আমিরাত থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেন। বাছিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
আটক বাছির উদ্দিন(৪০) দেবীদ্বার পৌরএলাকার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। এবং দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার ও সেচ্ছা সেবক লীগ নেতা ছিলেন।
দির্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর দেশে ফিরে বিমান বন্দর থেকেই আটক হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা, ছাব্বির হত্যা ও আবু বক্কর হত্যার চেষ্টা মামলার এজহার নামীয় আসামী।
বাছির কমিশনারকে গ্রেফতার করেছে বিমানবন্দর
গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুল ছাত্র সাব্বিরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাছির রুবেল হত্যা, সাব্বির হত্যা এবং আবুবকর হত্যাচেষ্টা মামলার আসামী। তাকে বিমান বন্দর থানা পুলিশ আজ সকালে গ্রেফতার করেন।
ছবির ক্যাপশনঃ বিমান বন্দরে আটক দেবীদ্বারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী পৌর কমিশনার ও সেচ্ছাসেবক লীগ নেতা মো বাছির উদ্দিন(৪০) এর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=