৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি র্যাবের জালে

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আইয়ুব আলী (২৭) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২-এর বাসিন্দা। তিনি মো. শামসুল আলমের ছেলে।
র্যাব জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে ২০২৩ সালে উখিয়া থানায় একটি মাদক মামলা দায়ের হয়। পরে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=