খুলনায় গোয়েন্দা পুলিশের হাতে পিস্তল সহ অস্ত্রধারী পাঁচচিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ=সংবাদদাতা জানান ===
বিগত কিছুদিন ধরে খুলনা মহানগরীতে হঠাৎ করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয় বিধায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গত ০১ তারিখ হতে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত বিশেষ অভিযান শুরু হয় এবং এ অভিযানের অংশ হিসেবে পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন তথ্য সংগ্রহ, গোয়েন্দা নজরদারি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থান শনাক্তের কাজ অব্যাহত রাখে।আর এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর ডিবির একাধিক টীম গত রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়, যথাক্রমে ১। মোঃ আবরার ফয়সাল (বাদিন) (২৪), পিতা- এস. এম. আইয়ুব আলী, মাতা- রোকসানা আলী, সাং-গোবরচাকা, থানা- সোনাডাঙ্গা, জেলা- খুলনা, ২। মোঃ আল-আমিন (২৯), পিতা- মৃত নূর ইসলাম, মাতা- মৃত মোমেনা খাতুন, বর্তমান ঠিকানা- শেখপাড়া, লোহাপট্টি, হাসিনার বাড়ির ভাড়াটিয়া, ওয়ার্ড নং-২০, খুলনা; স্থায়ী ঠিকানা- শিয়ালকাঠি, থানা- কাউখালী, জেলা-বরিশাল, ৩। মোঃ তুষার শিকদার (৩৮), পিতা- মোঃ রুহুল আমিন, বর্তমান ঠিকানা- শেখপাড়া মেইন রোড, বাদশা হাওলাদারের বাড়ির বিপরীতে, থানা- সোনাডাঙ্গা, জেলা- খুলনা; স্থায়ী ঠিকানা- পিঠাভোগ, থানা-শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, ৪। মোঃ আসিফ (২৫), পিতা-গাউসুল আজম, বর্তমান ঠিকানা- নবীনগর, খালাসি মাদরাসার পিছনে, ওয়ার্ড নং-১৮, থানা- সোনাডাঙ্গা, জেলা-খুলনা; স্থায়ী ঠিকানা- কারপাসডাঙ্গা, থানা- আশাশুনি, জেলা-সাতক্ষীরা এবং ৫। মোঃ সাজ্জাদ হোসেন সাব্বির (১৮), পিতা- হাবিবুর রহমান, মাতা- শিখা আক্তার, বর্তমান ঠিকানা- টুটপাড়া, জোড়াকল বাজার, ইসলামের বাড়ির ভাড়াটিয়া, থানা- খুলনা সদর, জেলা-খুলনা।
গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসীদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি রিভলবার, এবং ৭.৬৫ বোরের ২ রাউন্ড তাজা পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা খুলনার চিহ্নিত কথিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অপরাধ সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক অবস্থায় থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দপূর্বক সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে খুলনা মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী ও অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।কেএমপি আপনাদের মাধ্যমে খুলনা মহানগরবাসীকে আশ্বস্ত করতে চায় যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেবে না। মহানগরীর প্রতিটি নাগরিক যাতে নিরাপদ ও নির্বিঘ্নে জীবন-যাপন করতে পারে, সে লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও খুলনা মহানগরী ডিবি পুলিশ এই ধারা অব্যাহত রাখবে। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন