ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =============
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের অপরাধে ইকবাল (৪০) নামের এক ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন।
​দণ্ডপ্রাপ্ত ইকবাল উপজেলার নগরপাড় গ্রামের মৃত রেনু মিয়া ও মৃত খাতেরা বেগমের ছেলে।
​আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ব্রাহ্মণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অপরাধে ইকবালকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট মামলা নম্বর ১৬২/২০২৬-এর রায়ে আসামিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা প্রদানের পর আদালতের পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন