চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন:চৌদ্দগ্রাম সংবাদদাতা জানান =====
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) এর প্রধান উপদেষ্টা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটি এবং মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বুড়িচং শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন।
মাদরাসার সিনিয়র শিক্ষক মো: আবুল বশারের
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মামুনুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো: আব্দুল কাদের, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মাদ্রাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, মাদ্রাসার অভিভাবক সদস্য আবদুল আজিজ, মুজিবুল হক মিয়াজী, বাবুচি গ্রামের কৃতি সন্তান আর্মি আবুল কাশেম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম মিয়াজীর ছেলে জহিরুল আলম মিয়াজী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার একেএম সাইফুদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক অভিভাবক সদস্য মোহন মিয়া, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: খোরশেদ আলম, মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=