কুমিল্লার গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবুর মতবিনিময়

সিটিভি নিউজ।। কুমিল্লা মহানগর ও সদর উপজেলার দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম এবং গ্যাস সংকটে ভোগান্তিতে থাকা বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গতকাল এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে সৃষ্ট দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তারা জানান, আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সংকটের কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত ও টেকসই সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
মতবিনিময় সভায় কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “গ্যাস মানুষের মৌলিক প্রয়োজনীয় সেবাগুলোর অন্যতম। কুমিল্লার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, কুমিল্লার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সব ধরনের উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।
এদিকে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ কুমিল্লার গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগে কুমিল্লার দীর্ঘদিনের গ্যাস সংকটের দ্রুত অবসান ঘটবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=