নওগাঁ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ============
রবিবার(১৪জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন। সভায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ১৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=