মহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনের পুরস্কার বিতরণ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ====== নওগাঁর মহাদেবপুরে শুক্রবার বিকেলে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সাংসদ ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার গোলাম রব্বানি,উপজেলা সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক, ওসি ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে উদ্ভাবনী প্রদর্শণীদের মধ্যে সেরা ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এ ছাড়াও অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে ১৭০টি পরিবারে বকনা বিতরণকৃত সুফলভূগীর মাঝে ৫০ কেজি দানাদার খাদ্য ও ২০০টি পরিবারে ছাগল বিতরণকৃত সুফলভূগীর মাঝে ২৫ কেজি দানাদার খাদ্য বিতরণের উদ্বোধন করেন। সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন