মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনে বি এস টি আই, এর অভিযান ও একলাখ টাকা জরিমানা

সিটিভি নিউজ।। গত ১০ জুন আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকায় কসবা উপজেলার কুটি-চৌমুহনীতে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া এর বিরুদ্ধে মোঃ সামস তাবরেজ, পরিদর্শক, বি এস টি আই, কুমিল্লা এর প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত ফিলিং স্টেশনের ০৩ টি পাম্প যথাক্রমে অকটেন, পেট্রোল, ডিজেল এর পরিমাপ করা হয়। ডিজেল পাম্পের মেশিন রিডিং এ প্রতীয়মান হয় যে উক্ত পাম্পে প্রতি লিটার ডিজেলে টলারেবল লেভেল থেকে কম দেয়া হচ্ছে।
এ অপরাধ আমলে নিয়ে উক্ত মেসার্স ড্রাইভার ফিলিং স্টেশনকে ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=