কুমিল্লায় সমবায় ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

সিটিভি নিউজ।। কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন ২০২৬ খ্রিঃ রবিবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাকক্ষে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালমান ইকবাল, জেলা সমবায় অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল হক, সভাপতি, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়ন, জনাব আলী আশরাফ, সভাপতি, সিআইসিএস লিঃ কুমিল্লা, নতুন পদোন্নতিপ্রাপ্ত সহাকারী নিবন্ধক জনাব বিল্লাল হোসেন, সভাপতিত্ব করেন ব্যাংকের সভাপতি জনাব কাজী নাজমুস সাদাত।
কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলওয়াত করেন বিশিষ্ট সমবায়ী জনাব সোহেল রেজা খন্দকার।
ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক পরিচালক জনাব জাহিদুল ইসলাম ভূইয়া গত ১৪ ই মে মৃত্যবরণ করায় শোক প্রস্তাব আনা হয় এবং ওনার রুহের মাগফিরাত কামনা করে ব্যাংকের মসজিদের ইমাম সাহেবের
মাধ্যমে দোয়া পরিচালনা হয়। এরপর নব পদোন্নতি প্রাপ্ত সহকারী
নিবন্ধক জনাব বিল্লাল হোসেন কে সকল সমবায়ীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
পরবর্তীতে উপস্থিততির মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বজনাব আলী আশরাফ, মোঃ সিরাজুল হক, মোঃ বিল্লাল হোসেন ও প্রধান অতিথি সালমান ইকবাল।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ আব্দুস ছাত্তার, সম্পাদক, কুমিল্লা উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ।
আলোচনা শেষে মধ্যানুহ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=