লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১৫ পরিবারের বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

সিটিভি নিউজ।। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল হননি।
পরে পাশ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হওয়ায় অধিকাংশ ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সংবাদ প্রকাশঃ ২৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=