বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ============রোববার ২৪ মে কুমিল্লার বুড়িচং – রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর শ্রীপুর গোমতীনদীর প্রতিরক্ষা বাঁধের নীচে ধান বুঝাই অটোরিকশা নিয়ে উপরে উঠার সময় অটোরিকশা উল্টে চাপা পড়ে এক কলেজ সহায়ক আব্দুল মান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আব্দুল মান্নান কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজ হিসাব রক্ষক নজরুল ইসলাম জানান বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান (৫৫) রোববার সকালে ৩ টি অটোরিকশা যোগে ১০ মন ধান বুঝাই করে অটোরিকশা যোগে কংশনর বাজার বিক্রি করার জন্য যায়। এর মধ্যে বুড়িচং – রামপুর পোস্ট অফিস সড়কের পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নীচ থেকে অটোরিকশা নিয়ে আব্দুল মান্নান বাঁধের উপর উঠার সময় অটোরিকশা উল্টে তার উপর পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ১ ছেলে ১ মেয়ে রয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন এ বিষয়ে কেউ আমাকে জানায় নি। আমাদের কে জানালে আইনগত সহায়তা করব। সংবাদ প্রকাশঃ ২৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন