বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান =============
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন ও গঠনতন্ত্র সংশোধন কমিটির যৌথ সভা আজ ২৩ মে শনিবার দুপুরে ঢাকার রমনা রেস্তোরাঁ ও কাবাব হাউজে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সন্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক ডা. মোঃ কামাল উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সাইদা সুলতানা।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবসমূহ পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে সংশোধিত গঠনতন্ত্র গৃহীত হয়। এছাড়া সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্য সংগ্রহ, একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং জাতীয় পর্যায়ে ফার্মাকোলজির উন্নয়নে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় আহবায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা, অধ্যাপক ডা. সাবিনা জেসমিন, অধ্যাপক ডা.মীর মো. শোয়েব শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. এসএম মাহিদ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা. এ এফ মোহাম্মদ শফিকুল আলম, ডা. তুহিন জাহান, ডা. আজমেরী মমতাজ লিজা, সহকারী অধ্যাপক ডা. সিফাত জাহান শশী, ডা. আরিফুর রহমান, ডা. হাসান শরীফ রবিন, ডা. মেজর(অব.) খোশরোজ সামাদ প্রমূখ এবং গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ খোরশেদ আলম, অধ্যাপক ডা. মোর্শেদ নাসির উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশে ফার্মাকোলজি শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ সাধনে সোসাইটির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। সংবাদ প্রকাশঃ ২৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন