ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার

সিটিভি নিউজ।। ​মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ============দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সেই রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম।
​গতকাল শনিবার (২৩ মে) দুপুরে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় ইট ও সুরকি ফেলে সড়কের খানাখন্দ ভরাট করার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির দিনে কাদা ও গর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।
​সংস্কার কাজের উদ্যোক্তা ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ আলম বলেন, “মানুষ মানুষের জন্য। ঈদুল আজহা উপলক্ষে মানুষ বাড়ি ফিরবেন। ঘরমুখো মানুষের পথচলা যেন যন্ত্রণাদায়ক না হয়, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে পেরে আমি আনন্দিত।” তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নির্দেশনায় জনস্বার্থে এই কাজ করা হয়েছে।
​রাস্তা সংস্কারের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​শশীদল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ​প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মাস্টার, ​ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া,​উপজেলা যুবদলের সদস্য ওয়াদুদ রনি,​বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শানি ও জাহের আলী প্রমুখ।
​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় এখন অনায়াসেই যানবাহন ও সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। সংবাদ প্রকাশঃ ২৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন