ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া এলাকায় মৃত স্বামীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ নূরুনন্নাহার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।গতকাল বুধবার (২০ মে) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাব লিখিত অভিযোগে শেখ নূরুনন্নাহার জানান, তাঁর স্বামী হারুনুর রশিদ ২০২৩ সালের ২১ আগস্ট মারা যান। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করছেন। তাঁর দাবি, বাগড়া মৌজার বিএস চূড়ান্ত ১২৪৬ নম্বর দাগে প্রায় পাঁচ শতক স্বামীর সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন একই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে ইমন প্রকাশ জাকির ও সিয়ামসহ কয়েকজন।
তিনি আরও অভিযোগ করেন, লোকমুখে জানতে পেরেছেন অভিযুক্ত ব্যক্তিরা তাঁর স্বামীর সম্পত্তি দখল করে বিক্রির পরিকল্পনা করছেন। বিষয়টি তিনি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন।
ভুক্তভোগী শেখ নূরুনন্নাহার তাঁর স্বামীর সম্পত্তি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এবং তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ প্রকাশঃ ২০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=