ব্রাহ্মণপাড়ার কাব স্কাউট পেল ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ মনোনয়ন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলার চার শিক্ষার্থী। ২০২৬ সালের ১৭ মে চূড়ান্ত মূল্যায়নের পর সারাদেশে মোট ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ স্কাউটস।
প্রথমবারের মতো ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে একসঙ্গে চারজন শিক্ষার্থী এ গৌরব অর্জন করায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মনোনীত শিক্ষার্থীরা হলেন— উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির সরকার, টাকুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শোয়াইব আহমেদ, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম খান ও রাইয়ান হাসান।
এ উপলক্ষে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে তাদের অনুপ্রেরণা দেওয়া হয়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা এ অর্জনে গর্ব প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি। কঠোর মূল্যায়ন ও বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে এ সম্মাননা অর্জনের সুযোগ তৈরি হয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও সাফল্য বয়ে আনবে।
চার কৃতী শিক্ষার্থীর জন্য শুভকামনা জানিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা জাহান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংবাদ প্রকাশঃ ১৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন