বাবা ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন হঠাৎ বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল ছেলের

সিটিভি নিউজ24।। কুমিল্লা- দেবীদ্বার: এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/===========

কুমিল্লার দেবীদ্বারে বাবা- ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন, হঠাৎ বাবার সামনেই বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল স্কুল ছাত্র ছেলের।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে।

নিহত মিনহাজুর রহমান (১৫) সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। তার মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত মিনহাজের নিকট আত্মীয় এলাহাবাদ গ্রামের নারী নেত্রী শামিমা আক্তার রীমা জানান, বিকালে বাবা ছেলে এক সাথে জমিতে ধানের চারা রোপন করছিল। এসময় হঠাৎ বজ্রাঘাতে ছেলের প্রাণ গেলেও পিতা অক্ষত থাকেন।

এ ব‍্যারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ‍্যার পর থেকে অনেকেই ফোনে বজ্রাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনা জানতে চায়। এ বিষয়ে আমাদের নিকট কেউ লিখিত অঁভিযোগ করেনি, বিষয়টির খোঁজ খবর নিচ্ছি। সংবাদ প্রকাশঃ ১০-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন