কালীগঞ্জে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধিঃ ==================
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাকে এ জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=