বাংলাভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সুজন মজুমদারকে ফুলেল শুভেচ্ছা

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান =============
বরুড়া থানা প্রেসক্লাবের এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার বাংলাভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বরুড়া থানা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

১৭ মে রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি ডেইলি প্রেজেন্ট টাইমস এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মজুমদার এর সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ঢাকার বরুড়া প্রতিনিধি সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তর বরুড়া প্রতিনিধি সুজন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক কুমিল্লার ডাক এর বরুড়া প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কাল বেলা প্রতিনিধি সৌরভ চন্দ্র লোধ, প্রচার সম্পাদক জাগ্রত টিভির সম্পাদক রাকিবুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক মর্নিং ২৪ এর বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন মীর, নির্বাহী সদস্য আনজার শাহ প্রমুখ।

উল্লেখ্য সাংবাদিক সুজন মজুমদার বরুড়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দেশ রূপান্তর বরুড়া প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল প্রথম কুমিল্লার সম্পাদক।
শেষে বরুড়া থানা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সুজন মজুমদার কে ফুলেল শুভেচ্ছা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন