বরুড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ————-
কুমিল্লার বরুড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে রবিবার দুপুর একটায় বরুড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও)আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তর চট্রগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো: আবু হানিফ।ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা বিভাগ এর পরিচালক মো: বজলুর রশীদ,কুমিল্লা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আশিকুর রহমান,বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেন,মো:জুনাব আলী,বরুড়া উপজেলা বিএনপি র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু,সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন,বরুড়া পৌরসভা বি এন পির সভাপতি বীর মুক্তিযুদ্ধা শামসুল হক সর্দার, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ। এদিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি ও অন্যান্য কর্মকর্তাগন। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন