সুজন, কুমিল্লা জেলা ও মহানগর কমিটির যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সুশাসনের জন্য নাগরিক সুজন, কুমিল্লা জেলা ও মহানগর কমিটির যৌথভাবে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা আজ ১৬ মে শনিবার বিকাল ৩.৩০টায় ক্যাপসিকাম রেস্টুরেন্টে, হিলটন টাওয়ার, রাজগঞ্জ,কুমিল্লা অনুষ্ঠিত হযেছে।
সভায় বিগত সময়ে সুজনের কার্যক্রমের পর্যালোচনা, সাংগঠনিক এবং আগামীর পরিকল্পনা গ্রহন করা হয়।
সভায় বক্তারা মূল্যবান মতামত গুরুত্বপূর্ণ বিষয় তুলেধরে প্রত্যেক উপজেলার সভপতি ও সম্পাদকগন বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আমলগীর খান, আরো বক্তব্য রাখেন সভাপতি মহানগর (ভারপ্রাপ্ত) এডভোকেট শামীমা আক্তার জাহান, বক্তব্য রাখেন আলী আহসান টিটু সম্পাদক জেলা কমিটি , সহ-সভাপতি জেলা কমিটি অধ্যাপক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক জেলা কমিটি রেজবাউল হক রানা, দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ নাছির উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ডাঃ আবদুল আউয়াল সরকার, জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাহানা হক, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রেজবাউল হক রানা, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস ও জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন