সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফল ২০২৬’ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ==========
অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফল ২০২৬’ সেমিস্টারের ভর্তি পরীক্ষা। কোয়ালিটি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং যোগ্য ও মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে স্প্রিং ২০২৬ সেমিস্টারে শুধুমাত্র আইন বিষয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হলেও, এই সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও বিষয়ে ভর্তি পরীক্ষা চালুর মাধ্যমে এক নতুন মেধা যাচাই প্রক্রিয়া শুরু হলো। প্রথম পর্যায়ে প্রায় দুই শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা যায়, জুন মাসের শেষ দিকে, বাদ পড়া বা নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য এই শেসনের আরেকটি ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে।
আজ ১৬ মে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কোটবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়াম কাম প্রেকটিক্যাল শেডে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী এবং রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তাদের কঠোর তত্ত্বাবধানে সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা শেষে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ। নতুন ক্যাম্পাস ঘুরে দেখে এবং এমন চমৎকার পরিবেশে পরীক্ষা দিতে পেরে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ মে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ঘোষণা করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল ভর্তি কার্যক্রম শুরু হবে ১৯ মে থেকে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ নাগরিক তৈরিতে এবং মেধার সঠিক মূল্যায়নে এভাবেই সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বা কোয়ালিটি নিশ্চিত করার লক্ষ্যেই এবার থেকে সকল বিভাগে ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের বাছাই করা সম্ভব হবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করবে। তিনি অত্যন্ত শৃঙ্খলার সাথে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং মেধা যাচাইয়ের এই ইতিবাচক ধারা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তি: প্রেরক: মোঃ এমদাদুল হক সোহাগ জনসংযোগ কর্মকর্তা। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন