কুমিল্লায় জাতীয় হাফেজ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।। ১৩০০ ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান

সিটিভি নিউজ।। বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় হাফেজ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা টাউনহল কনফারেন্স হলে গত ১৬ মে শনিবার সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন নূরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির পাহাড়পুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মুহম্মদ শফিকুল আলম হেলাল ,বাংলাদেশ কোরআন কুরআন হাফেজ সংসদ কুমিল্লার সভাপতি মাওলানা আবদুল হক হক পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর এর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, ইকরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমেদ, জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল হক সিরাজী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিন বেলালী সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন মাদ্রাসার মেধাবী প্রায় ১৩০০ ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=