মহাদেবপুরে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (১৫ মে) বিকেলে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত মহাদেবপুর সদর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সাংসদ মো. ফজলে হুদা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার নান্নু, উপজেলা চাউলকল মালিক গ্রুপের আহ্বায়ক ও সফাপুর ইউপি চেয়ারম্যান মো. সামসুল আলম বাচ্চু, ব্যবসায়ী বিদ্রহ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা। মহাদেবপুর সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. জাহেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ধান ২৯৮৯ টন, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ২৩১৫৯টন ও ৪৮ টাকা কেজি দরে আতব চাল ৪০৬৯টন এবং ৩৬টাকা কেজি দরে ৬৬টন গম সংগ্রহ করবেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=