আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত গভর্ণিংবডি বরণ অনুষ্ঠান

সিটিভি নিউজ।। কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত গভর্ণিংবডি বরণ ও সুধী সমাবেসহে এ কথা বলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কমিটির সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরাসহ বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪মে) অনুষ্ঠিত বরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত গভর্ণিং কমিটির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়া, উপস্থিত ছিলেন কমিটির অভিভাবক সদস্য মতিউর রহমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা আনিসুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, হাসনাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল মন্নান মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সাধারণ সম্পাদক টিপু, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি যুবনেতা আনোয়ার হোসেন রুবেল, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক সাব্বির মাহমুদ শামীম, সদস্য সচিব রনি মুন্সি যুগ্ম আহবায়ক, মহসিন ভূঁইয়া, তারেক, সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলীনকিপুর বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো.আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম বলেন –
আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃহত্তর অঞ্চলের বহু পুরনো এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানের সাথে আমাদের পরিবারের সম্পর্ক রয়েছে। আমি আশা করছি- আগামীতে আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শতভাগ পাশসহ উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করার লক্ষ্যে কাজ করা হবে। তিনি নিজেও ক্লাস নেয়ার অঙ্গিকার করে।।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বায়নে আধুনিক শিক্ষার পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করে আরো বলেন- পড়ালেখায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সকল শিক্ষক -শিক্ষিকাকে আরও পরিশ্রমী ও দায়িত্ববান হতে হবে। আদর্শ ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে পুতিগত শিক্ষার কোন মূল্য নেই। তাই আদর্শ ও মৌলিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে হবে।
ওনাকে এই গুরুদায়িত্ব দেয়ায় তিনি মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি শিক্ষক -শিক্ষিকামণ্ডলী ও ছাত্র -ছাত্রীসহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দোয়া কামনা করেন।
সুধীসমাবেশ শেষে তিনি শিক্ষকমণ্ডলীদের নিয়ে পৃথক সভা করেন, এসময় তিনি বিগত তিন বছরের আয়-ব্যয় নিরীক্ষণ করতে একটি কমিটি করে দেন। অভিভাবক সমাবেশ, প্রতিমাসে অন্তত এক বিষয়ে টিউটোরিয়াল পরীক্ষা চালু করতে, শিক্ষকদেরকে প্রাইভেট পড়ানোর পরিবর্তে করে শ্রেণীকক্ষে পাঠদানে গুরুত্ব দিতে বলেন।
প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা সম্পর্কে স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে মাননীয় এমপি মহোদয়ের সহায়তায় সমাধানের আশ্বাস প্রদান করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=