কুমিল্লা দেবীদ্বারঃ বেরসিক পুলিশ! মাদক সেবন ও বিক্রয়কালে আটক-৩

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
আমরা ক’জন বন্ধু মিলে আনন্দ করছিলাম। বেরসিক পুলিশ এসে আমাদের আনন্দঘন পরিবেশে ছাই উড়িয়ে দিল। আমাদের ধরে এনে থানা হাজতে পুরিয়ে দিল। এমন কথা জানালেন, কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবন ও বিক্রয়কালে আটক ৩ মাদক কারবারির একজন কামাল খান নামে এক মাদক ব্যবসায়ী।
এসময় ছবি তুলতে যাওয়া এক সাংবাদিক বলেন, হাতকড়াসহ পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে রাখছেন কেন ? হাতটা বের করে দাঁড়ান। তখন তিনি সাংবাদিকের নাম ধরে বলেন, আমি আপনাকে চিনি, আমাকে হয়তো চিনতে পারেননি, আপনার সাথে দেখা হবে খুব শীঘ্রই।
ঘটনাটি ঘটে রোববার (১০ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার বড়শাঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের আলী হোসেন ব্যাপারী বাড়ির প্রবাসী মাদক কারবারি কামাল হোসেন খানের বাড়িতে।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি কামাল হোসেনের ঘর ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও ৩ জনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রোববার বেলা ২ টায় কোর্ট হাজতে চালান করেছি।
আটককৃতরা হলেন, ছোটশালঘর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কামাল হোসেন খান(৪৪), একই গ্রামের আবুল কাসেম ভূঁইয়ার ছেলে মো. রনি ভূঁইয়া(২৪) এবং ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শামিম(২৫)।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হাসান বলেন, টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে আদালতে পাঠিয়েছি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার থানা পুলিশ কর্তৃক আটক ৩ মাদক কারবারির ছবি থানা থেকে তোলা। সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=