ব্রাহ্মণপাড়া চান্দলায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ==================
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদে কমিউনিটি পর্য্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারনা বিষয়ক মাইকিং শেষে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে সচেতনতামূলক এই ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে গ্রাম আদালত বিষয়ক এক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ১০ জন বিজয়ীর মধ্যে বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়। এসময় ভিডিও প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন (মুরাদ), উপজেলা গ্রাম আদালত বিষয়ক সমন্বয়কারী মোঃ রমজান আলী, চান্দলা ইউনিয়ন পরিষদ অফিস সহকারি শ্রী উজ্জল চক্রবর্তীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা। অনুষ্ঠানে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=