ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিটিভি নিউজ।। নিজস্ব, প্রতিনিধি ==================
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু নামে অপর এক যুবক আহত হয়েছেন।বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে করে ধান এনে মাড়াই মেশিনের পাশে নামানোর সময় ট্রলি থেকে ধানের বোঝা মেশিনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎচালিত মেশিনে শামীম ও বাবু বিদ্যুৎস্পৃষ্ট হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে।কালীগঞ্জ থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে বলে জানা গেছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন