ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =======
ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার ১ মে সকালে ধান্যদৌল ডায়াবেটিক ভবনে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ,হ,ম তাইফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জহির উদ্দিন, কুমিল্লা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটুয়ারী, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মোশারফ হোসেন খান চৌধুরী,কুমিল্লা বাডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান,
সৈয়দ আবদুল কাইয়ুম, সহ সভাপতি আজীবন দাতা সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান, কুমিল্লা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিথি, ডায়াবেটিক হাসপাতালে ম্যানেজার রফিকুল ইসলাম খোরশেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন