বরুড়ায় মাওলানা মোহাম্মদ আলী আকবর আবেদী (রহ.) এঁর ৩য় ওফাত বার্ষিকী উপলক্ষ্যে মাহফিল

সিটিভি নিউজ।। কুমিল্লা বরুড়া উপজেলার সোনাইমুড়ি মোল্লাবাড়ীতে আলহাজ মাওলানা মোহাম্মদ আলী আকবর আবেদী (রহ.) এঁর ৩য় ওফাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ইসলামিয়া আলীয়া মাদরাসার শিক্ষক ও মাওলানা আমিনুল ইসলাম আকবরীর পিতার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মাহফিলের আয়োজন করেন। গত ৩০ এপ্রিল বৃহষ্পতিবার বাদ এশা হতে মাহফিল শুরু হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদী ( নারায়নগঞ্জ)। মাহফিলে আরো ওয়াজ করেন মাওলানা সায়হাম উল্লাহ খাঁন মেহেদী (মাঃ জিঃ আঃ), হযরত সৈয়্যদ হাফিজ উদ্দিন আহাম্মদ (মাঃ জিঃ আঃ)হাফেজ মাওলানা মিজবাহুল ইসলাম লতিফী (মাঃ জিঃআঃ).সৈয়দ হাফিজ উদ্দিন আহাম্মদ (মাঃ জিঃ আঃ).
মুফতি মাওলানা গোলাম মহিউদ্দিন লতিফী (মাঃ জিঃ আঃ),মুফতি হযরত মাওলানা রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ, শশইয়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা ক্কারী মোঃ ইবরাহিম, কাশারীপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ. ইত্তেহাদুল বিপু বখসি, মাসুম বিল্লাহ মিয়াজী, সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস।
আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃদ্ধ, কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটি, সুন্নি ইমাম পরিষদ কুমিল্লা,
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট , ইসলামী যুবসেনা কুমিল্লা, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কুমিল্লার নেতৃবৃন্দ,কুমিল্লা মহানগর থেকে আগত সাংবাদিকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=