সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১০

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদক ও আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় বোটসহ ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় (কোস্ট গার্ড সূত্রে)

সুর মোহাম্মদ (মাঝি), জালিয়াপালং, উখিয়া — পিতা: মৃত আশরাফ আলী
মাহমুদুল হক, জালিয়াপালং, উখিয়া — পিতা: মৃত আবদুল সালাম
আবু হানিফ, শাপলাপুর, বাহারছড়া — পিতা: নজির হোসেন
মো. ইউসুফ, গহিরা, চট্টগ্রাম
রফিক, জালিয়াপালং, উখিয়া — পিতা: আলী আহমেদ
মো. আব্দুর রশিদ, জালিয়াপালং, উখিয়া — পিতা: আবুল মঞ্জুর
জোবায়ের, জালিয়াপালং, উখিয়া — পিতা: করিমুল্লাহ
সৈয়দ করিম, শাপলাপুর, বাহারছড়া — পিতা: নুর হোসেন
সাহাঙ্গির আলম, বাঁশখালী, জলডেহি — পিতা: শামসুল ইসলাম
শহিদুল্লাহ, রামু, কক্সবাজার — পিতা: সৈয়দ আকবার

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংবাদ প্রকাশঃ ১৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন