নারায়ণগঞ্জ শহরে হকার ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর অবস্থানে

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ======================
দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং জনদুর্ভোগের অবসান ঘটাতে নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক বিবি রোডে হকার, অবৈধ দখলদার এবং অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে বড় ধরনের উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) থেকে এ অভিযান শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবি রোডের ফুটপাত বর্তমানে হকার ও দখলদারদের কারণে প্রায় অচল হয়ে পড়েছে। ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং সড়কে যানবাহন চলাচলেও তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে ৫ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-১১ এর অধিনায়কসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিবি রোডে হকার উচ্ছেদ, অবৈধ দখল অপসারণ এবং অননুমোদিত পার্কিং বন্ধে অভিযান পরিচালিত হবে। এ অভিযানে নেতৃত্ব দেবেন এমপি আবুল কালাম এবং সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একদিনের প্রতীকী অভিযান নয়; বরং নগরীর প্রধান সড়কগুলোকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, প্রশাসনের এ ঘোষণার পর বিবি রোড এলাকার ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া জরুরি। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=