দেশে ফিরল ব্রাহ্মণপাড়ার শাহ আলমের মরদেহ, কফিন ঘিরে স্বজনদের আহাজারি

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ===============
দেশে ফিরল প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ। সংযুক্ত আরব আমিরাতের হুজাইরাহ আমিরাতের আল-শিফা’আ এলাকায় ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তার মরদেহ দেশে পৌঁছায়। কফিন ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ, শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে।
গত ১ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দুবাইয়ের নিজ কর্মস্থলে এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহ আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের (ভূঁইয়া বাড়ি) মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রথমবার জীবিকার সন্ধানে দুবাই যান শাহ আলম। সর্বশেষ গত ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। চার সন্তানের জনক শাহ আলমের এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে সাহেবাবাদ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, “শাহ আলমের মরদেহ তার নিজ বাড়ীতে খবর পৌঁছানোর পর থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।”
একই দিন বাদ আসর তার নামাজের জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=