কুমিল্লায় হাফেজ মঈন উদ্দিন হত্যার বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর ৭ নং বারপাড়া ইউনিয়ন এলাকার মোঃ ইয়াসিন মিয়ার পুত্র হাফেজ মঈন উদ্দিন হত্যার বিচারের দাবিতে আজ ৩১ মার্চ কুমিল্লা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের মা সুফিয়া খাতুন। নিহত হাফেজ মইনুদ্দিনের মা সাংবাদিকদের বলেন, তাঁর পুত্র সদর দক্ষিণ লালমাই উপজেলার বাগমারা এলাকার আল মোকারম দারুল উলুম মাদ্রাসার হেফজ শ্রেণীতে লেখাপড়া করত এবং ওই মাদ্রাসার মসজিদের তারাবির নামাজে ইমামতি করতেন। আসামিগণ মাওলানা আজহারুল ইসলাম (৩৫) হাফেজ নাজমুল হাসান (২৫) মৃত মইনুদ্দিনকে হোষ্টেলে থাকা অবস্থায় বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করত । আসামিরা ভিকটিম হাফেজ মঈন উদ্দিন কে মিথ্যা চুরির অপবাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোর সাড়ে ৬ টার দিকে হাফেজ মঈন উদ্দিনকে আসামিরা ডেকে নিয়ে ব্যাপক মারধর করে হত্যা করে । পরবর্তীতে হাফেজ মইনুদ্দিনের লাশটিকে তারা একটি দড়ির সাহায্যে বেধে সিঁড়ির রেলিং এর সাথে ঝুলিয়ে রাখে এবং লোকজনকে জানায় হাফেজ মঈন উদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহত হাফেজ মঈন উদ্দিনের মা ঘটনা স্থলে গিয়ে দেখতে পান তার পুত্রের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত চিহ্ন রয়েছে এবং তার পুত্রের লাশটিকে একটি সিঁড়ির রেলিং এর সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় নিহত মনির উদ্দিনের মা কান্নাকাটি করে এবং পরবর্তীতে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলাটি গ্রহণ করেনি। লালমাই থানা পুলিশ একটি ইউ ডি মামলা করে লাশ পোস্টমটামে পাঠায়। পরবর্তীতে এই ঘটনা বিচারের দাবিতে নিহত মঈন উদ্দিনের মা মাওলানা আজহারুল ইসলাম (৩৫) হাফেজ নাজমুল হাসান (২৫) দুইজনকে আসামি করে কুমিল্লা জজ কোর্টে ৮ মার্চ ২০২৬ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দন্ডবিধি ৩০২/ ৩৪/১০৯/ ৫০৬ (২) আদালত মামলাটি কুমিল্লা লালমাই থানার অফিসার ইনচার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়া নির্দেশ দেন। সংবাদ প্রকাশঃ ৩১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=