টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ৩ লাখ ৯০হাজার ইয়াবাসহ আটক ৫

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =============
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক দুই অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামে পাচারের প্রস্তুতির খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও টহল জোরদার করে।
পরে শুক্রবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছধরা নৌকা বাংলাদেশে প্রবেশের সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে সেটি আটক করে। নৌকাটি তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা, পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মাছধরা নৌকাটি।
মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=