টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাংবাদিক শামসুল আলম শারেক মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গুরুত্বপূর্ণ এই দুই পদে তাঁদের মনোনয়ন প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মো. শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকরা।

নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা; সত্য তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশ করাই এর মূল লক্ষ্য। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।

সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক বলেন, প্রেসক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এবং পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এদিকে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নবনিযুক্তদের নেতৃত্ব ও অভিজ্ঞতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন