মনোহরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ========= কুমিল্লার মনোহরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা দেওয়া হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমান্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারি, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম। সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে পুরষ্কার বিতরণ ও তাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি। দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে
সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও গাজালা পারভিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং থানা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ।এসময় স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মহিবুল্লাহ , কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার, নির্বাচন অফিসার কামরুল ইসলাম, সমবায় অফিসার তানভীর আহমেদ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ফারহানা হক, প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ সুলতান খোকন, আব্দুল মান্নান ,আবুল বাশার কিরণ ,শরীফ উদ্দিন চেয়ারম্যান, ইউসুফ ভূঁইয়া, মনসুর আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মহিলা দল সভানেত্রী রীনা বেগম , উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন