তিতাসে জামায়াতে ইসলামী বাংলাদেশের ইদ পূনর্মিলনী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। হালিম সৈকত, কুমিল্লা।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ইদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ মার্চ সকাল ১০ টায় কদমতলী চেয়ারম্যান বাড়ীতে অনুষ্ঠিত ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার নায়েব আমির অধ্যাপক আলমগীর সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

এসময় আরও বক্তব্য রাখেন, হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী সাইদুল হক, তিতাস উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরকার,
ব্যবসায়ী ফোরামের সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ছবির হোসেন, যুব তরঙ্গের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, তিতাস উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, তিতাস উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শামীম খান, আবু হানিফ প্রধান মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার সালাহউদ্দিন ভূইয়া, তিতাস সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি আওলাদ হোসেন, লালপুর গ্রামের জামায়াত নেতা হাজী মোঃ সিদ্দিকুর রহমান,
জিয়ারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফ, নারান্দিয়া ইউনিয়নের আমির ডাক্তার হুমায়ুন কবির, নয়াকান্দি গ্রামের জামায়াত নেতা শামসুদ্দিন, কদমতলী গ্রামের সমাজসেবক রফিকুল ইসলাম, জগতপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া মোল্লা, ভিটিকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন ভূইয়া,জিয়ারকান্দি ইউনিয়নের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, কদমতলী গ্রামের সমাজসেবক মবিন মোল্লা ও কামরুজ্জামান সরকার প্রমূখ।
সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী সাইদুল হক।
এসময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি যে ভালোবাসা দেখিছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় তিতাস হোমনায়ও নিরব ভোট বিপ্লব হয়েছে। জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিলেও বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রায় পরিবর্তন করে ক্ষমতায় এসে এখন মুনাফিকি শুরু করেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও, এখন বেমালুম ভুলে গেছেন। “যার জন্য সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম সরকার। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন