উত্তরায় সম্মিলিত ফোরামের ইফতার মাহফিল: ৩৫ নম্বর ব্যালটে আব্দুল মান্নান পাটোয়ারীর ভোট প্রার্থনা

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ====
বাফা নির্বাচন: উত্তরায় দোয়া মাহফিল ও প্রার্থী আব্দুল মান্নান পাটোয়ারীর গণসংযোগ
উত্তরায় বাফার সদস্যদের সম্মানে সম্মিলিত ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; ৩৫ নম্বর ব্যালটে আব্দুল মান্নান পাটোয়ারীর ভোট প্রার্থনা।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (BAFFA)-এর সাধারণ সদস্যদের সম্মানে এবং ‘সম্মিলিত ফোরাম (SF)’-এর উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ‘উত্তরা ক্লাব লিমিটেড’-এর ইউসিবি লাউঞ্জে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেপিড ট্রানজিট ফ্রেইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সায়ফুল হক আলম-এর আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফ্ফার (BAFFA) বর্তমান সভাপতি এবং সম্মিলিত ফোরামের প্রতিষ্ঠাতা ও টিম লিডার জনাব কবির আহমেদ।
বাফার ২০২৬-২০২৮ মেয়াদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদপ্রার্থী এবং ইউরো এশিয়া শিপিং লাইন-এর প্রতিনিধি আব্দুল মান্নান পাটোয়ারী উপস্থিত সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন। তার ব্যালট নম্বর ৩৫।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বাফার সদস্যদের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা ইফতার ও নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে বাফ্ফার সাধারণ সদস্যসহ দেশের লজিস্টিক ও শিপিং খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে আব্দুল মান্নান পাটোয়ারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বাফা আমাদের সকলের প্রাণের সংগঠন। ফ্রেইট ফরওয়ার্ডিং সেক্টরের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আমি সততা, ঐক্য ও সমতার ভিত্তিতে একটি আধুনিক ও স্মার্ট বাফা গড়ে তুলতে চাই। আমি সকল ভোটার বন্ধুদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আগামী নির্বাচনে ৩৫ নম্বর ব্যালটে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”
উল্লেখ্য যে, সম্মিলিত ফোরাম (SF) দীর্ঘদিন ধরে বাফ্ফা সদস্যদের অধিকার রক্ষা এবং সংগঠনকে গতিশীল করতে কাজ করে যাচ্ছে। আব্দুল মান্নান পাটোয়ারী তার ইশতেহারে সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণ, সাধারণ সদস্যদের ব্যবসায়িক সুরক্ষা এবং ফ্রেইট ফরওয়ার্ডিং সেক্টরকে ডিজিটালাইজড করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা মনে করছেন, আব্দুল মান্নান পাটোয়ারীর মতো অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব বাফাকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উত্তরা ক্লাবের এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন