‎ব্রাহ্মণপাড়া শিদলাই ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ===========কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসাবে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্য চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় শিদলাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগী ১ হাজার ২ শত ৭৯ পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর। এসময় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, ইউনিয়ন পরিষদ সচিব মোসাঃ হালিমা খাতুন, হিসাব সহকারি লোকমান হোসেনসহ ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিধাভোগীদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপস্থিত জনপ্রতিনিধিরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন