আজকের সম্পাদকীয় :একাধিক পত্রিকার সাংবাদিক হওয়ায় সংবাদপত্রের গুরুত্ব কমে যাচ্ছে

সিটিভি নিউজ।। বর্তমান ডিজিটাল যুগে দেখা যাচ্ছে, প্রায় ৮০ শতাংশ সংবাদকর্মী বিজ্ঞাপনের প্রতি তেমন গুরুত্ব দিচ্ছেন না; সবাই মূলত সংবাদ প্রকাশেই ব্যস্ত। নতুন প্রজন্মের অনেক কর্মী একসঙ্গে তিন থেকে চারটি গণমাধ্যমে যুক্ত থাকছেন। কেউ নিজেই একটি অনলাইন পোর্টাল খুলে তার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদক—সবই হচ্ছেন। কেউ আবার ফেসবুক পেজ খুলে সেটিকে “টিভি” বা “নিউজ” নাম দিয়ে নিজেই সম্পাদক পরিচয় দিচ্ছেন।
এভাবে সহজে গণমাধ্যম খোলার প্রবণতা প্রকৃত ও পেশাদার সাংবাদিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মফস্বল এলাকায় অনুসন্ধান করে দেখা গেছে, যারা দীর্ঘদিন জাতীয় বা স্থানীয় পত্রিকায় কাজ করছেন—সেই সিনিয়র সাংবাদিকরা সাধারণত একটি প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমান সময়ে অনেক তরুণ সাংবাদিক একসঙ্গে তিন, চার, এমনকি পাঁচটি গণমাধ্যমে কাজ করার দাবি করেন।
অনেককে জিজ্ঞেস করলে বলেন, “আমি তিনটি সংগঠনে আছি, পাঁচটি অনলাইনে কাজ করি।” কিন্তু যখন প্রশ্ন করা হয়—মাসে কয়টি বিজ্ঞাপন সংগ্রহ করতে পারেন?—তখন উত্তর আসে, “বিজ্ঞাপন সংগ্রহের দরকার নেই, আমি শুধু সংবাদ দেব।”
এখানেই বাস্তবতার সঙ্গে আদর্শের সংঘাত। সংবাদ অবশ্যই সাংবাদিকতার প্রাণ, কিন্তু বিজ্ঞাপন হলো তার অর্থনৈতিক ভিত্তি। বিজ্ঞাপন ছাড়া একটি গণমাধ্যম টিকিয়ে রাখা কঠিন, আর সাংবাদিকের ব্যক্তিগত জীবিকাও অনিশ্চিত হয়ে পড়ে।
তাই যারা নতুন করে সাংবাদিকতায় আসবেন, তাদের মনে রাখতে হবে—সংবাদ সংগ্রহের পাশাপাশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক দিকেও সচেতন থাকতে হবে। বিজ্ঞাপন কোনো লজ্জার বিষয় নয়; এটি একটি গণমাধ্যমের সম্পদ ও শক্তি। সংবাদে সততা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা—এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠতে পারে সুস্থ ও টেকসই সাংবাদিকতা। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন= =